1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহে সরোয়ার খাঁন কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।

জাতীয় শিক্ষা সপ্তাহে সরোয়ার খাঁন কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ- জাতীয় শিক্ষা সপ্তাহে দিঘলিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ ১৭ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সম্প্রতি সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মূল্যায়ন শেষে জাতাীয় শিক্ষা সপ্তাহ উদযাপন প্যানেল আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( অধ্যক্ষ ) সহ ১৭টি বিষয়ে অত্র কলেজের ১৭ জন প্রথম স্থান অর্জন কারীর নাম ঘোষণা করেন।

শেষ্ঠত্ব অর্জনকারী অন্যন্যরা হলেন , শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ড.পারভীন সুলতানা , শ্রেষ্ঠ শিক্ষার্থী ( কলেজ ) সুমনা হক ( একাদশ শ্রেনী ) , শ্রেষ্ঠ রোভার ( কলেজ ) মো: মোস্তাক আহমেদ মুবিন , শ্রেষ্ঠ বিএনসিসি ( কলেজ ) ক্যাডেট কর্পোরাল ইমরান শেখ , শ্রেষ্ঠ রোভার গ্রুপ- আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ , শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ আলহাজ্ব সারােয়ার খাঁন কলেজ , শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো: শফিকুল ইসলাম , শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ড. পারভীন সুলতানা , শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক স্নেহমালা রায় , শ্রেষ্ঠ ক্বেরাত প্রতিযোগী – মো: নেয়ামাত উল্লাহ , শ্রেষ্ঠ হামদ / নাত প্রতিযোগী- মো: নেয়ামাত উল্লাহ , শ্রেষ্ঠ বাংলা রচনা প্রতিযোগী- সাদিয়া মিথিলা , ইংরেজি ভাষার শ্রেষ্ঠ বক্তা- সেখ সাইম জলিল , শ্রেষ্ঠ নির্ধারিত বক্তা -সোহাগী , শ্রেষ্ঠ লোক নৃত্য শিল্পী- আয়েশা ফেরদৌস উর্মি ।

মোট প্রতিযোগিতার বিষয়ছিলো ২৭টি । এর মধ্যে ১৭ টি বিষয়ে আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ শেষ্ঠত্ব অর্জন করেছে ।

উল্লেখ্য , বিগত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন , শ্রেষ্ঠ প্রতিষ্ঠিান প্রধান সহ ১৫টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন জানান , কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনা ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com