1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জহির উদ্দিন স্বপনের গণসংযোগে সংখ্যালঘু জনতার ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫১|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

জহির উদ্দিন স্বপনের গণসংযোগে সংখ্যালঘু জনতার ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে রোববার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায় অধ্যুষিত এলাকায় গণসংযোগ করেছেন।

এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে সংখ্যালঘু হিন্দু,-খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষের ফল নামে। উলুধ্বনি ও নানা প্রকার স্লোগান দিয়ে হিন্দু নারীরা জমির উদ্দিন স্বপনকে অভ্যর্থনা জানান।

ওইদিন সকাল সাড়ে ১০টায় তিনি আগৈলঝাড়া-গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভালুকশী বাজার থেকে গণ সংযোগ শুরু করেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি ওই ইউনিয়নের মাগুরা বাজারে গণসংযোগ করেন। দুপুর ১২টায় তিনি মাগুরা বাজারে জড়ো হওয়া সংখ্যালঘু জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দুপুর ১২ টায় তিনি বাহাদুরপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এরপর তিনি বাটরা বাজারে জড়ো হওয়া স্থানীয় সংখ্যালঘু জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দুপুর ১টায় ও দুপুর দেড়টায় রামানন্দের আক বাজারের দুই প্রান্তে জড়ো হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক দুটি জনসমাগম স্থলে বক্তব্য রাখেন। দুপুর দুই টায় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের মারিয়া মাদার এন্ড চাইল্ড কেয়ার ক্লিনিকের সামনে জড়ো হওয়া খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বেলা আড়াইটায় তিনি রাজিহার বাজারে জড়ো হওয়া হিন্দু-মুসলিম সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষের সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় তার সাথে ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, উত্তর জেলা বিএনপির সদস্য আ.ফ.ম রশিদ দুলাল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, শাহ মোহাম্মদ বখতিয়ার, কার্তিক চন্দ্র বেপারী, এনায়েত খান মনু, শামসুল হক খোকন, আবুল হোসেন মোল্লা, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সদস্য বাহাদুর সাজেদা আক্তার, গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সী প্রমূখ।

গণসংযোগ ও পথসভা গুলোতে বক্তৃতাকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমান ছাড়া দেশে আর কোনো অভিভাবক নেই। দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল তারেক রহমান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে এসে শৃঙ্খলা ফিরে আসবে। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে। সংখ্যালঘু ভাই-বোনেরা নিরাপদে নির্ভয়ে জীবন যাপন করতে পারবে। এই আসন থেকে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠালে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে উচ্চস্বরে আপনাদের দাবিদাওয়া তুলে ধরতে পারবো। আপনারা যত বেশি ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আমি তত উচ্চস্বরে জাতীয় সংসদে আপনাদের অধিকার আদায়ের দাবি জানাবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com