1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে- কৃষিবিদ শামীমুর রহমান শামীম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ।

ছাত্র-জনতার এ অর্জন আমাদের ধরে রাখতে হবে- কৃষিবিদ শামীমুর রহমান শামীম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে এক স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার সংগ্রামের ফলে অর্জিত এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের ব্যবহার করে দীর্ঘ সময় ক্ষমতা আকড়ে ধরেছিল। তাদের সংখ্যালঘু উপাধি দিয়ে তারা নিজেদের ফায়দা লুটে নিয়েছে। শেষ পর্যন্ত তারা স্বৈরাচারী আচরণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশ থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের নতুন করে স্বৈরাচার পতনের পর সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ করতে হবে।

তিনি গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকদের জান-মাল বাড়ি-ঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাবু শষীণ হালদার। রামপাল ও মোংলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা এস অনিমেষ, মোংলা পৌর বিএনপি সাবেক মেয়র জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা বিএনপি নেতা সরদার অজিয়ার রহমান, প্রভাষক মোক্তাদির হোসেন, অনিন্দ্রনাথ পাল, অমিত রায়, অসিম কুমার মণ্ডল, শিমুল চন্দ্র রায় প্রমুখ।

এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে দুই উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com