1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৬:৪৬|
সংবাদ শিরোনামঃ
রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি’প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে”মামনুল হক” রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর গৌরনদী ও আগৈলঝাড়ায় ধানের শীষের পক্ষে বরিশাল আইনজীবি ফোরামের নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক। গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় প্রতিটি কেন্দ্রই থাকবে সিসিটিভির আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ রাজশাহীর রেশম শিল্প : ঐতিহ্য, সম্ভাবনা ও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গৌরনদী সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

আজ সোমবার (২ রা ফেব্রুয়ারি) বেলা ১১-টার সময়ে গৌরনদী আর্মি ক্যাম্প মিলনায়তনে স্থানীয় সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরনদী আর্মি ক্যাম্প কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত অনান্য সিনিয়র সাংবাদিক বৃন্দ।

উক্ত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখতে সেনা ক্যাম্প কমান্ডার আহবান করেন।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা এবং মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য যেকোনো সমস্যার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com