1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎বরিশালের গৌরনদী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গৌরনদীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানানো হয়।

‎‎রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, আব্দুস সাত্তারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গার্ড অব অনার শেষে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের দাফন সম্পন্ন করা হয়।

এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ‎মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারের নয়, বরং জাতির একজন সূর্যসন্তানকে হারানোর বেদনা গভীরভাবে অনুভূত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com