1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীর বার্থী ডিগ্রি কলেজে “শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো. নাসির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বার্থী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, বার্থী কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাবিবুর রহমান, টরকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ, খাঞ্জাপুর পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম, চাদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মানিক তালুকদার, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন,বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সেলিম বেপারী, বিশিষ্ট সমাজসেবক এস এম মোশারফ হোসেন, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায় মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন দোলন।

সভায় কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

সভায় অংশগ্রহণকারীরা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com