1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদ বহিষ্কারাদেশ প্রত্যাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ৮:২২|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে প্রিন্সিপালের বাড়িতে ডাকাতির রহস্য উদঘাটন,গ্রেপ্তার- ৬ তেলের আতঙ্কে রাজশাহী অস্থির, পাম্পে পাম্পে মানুষের ভিড় ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩ আত তাকওয়া অস্ট্রেলিয়ার অর্থায়নে আগৈলঝাড়ায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও অর্থ সহায়তায় সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে দেবীগঞ্জে পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। দেবীগঞ্জে বারি আলু-২৫ প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস। গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত রমজানে তরমুজের দাম চড়া, স্বাদ থাকলেও সাধ্যের বাইরে সাধারণের বাঘায় ৫ শ’ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ইজারা সম্পন্ন

গৌরনদীতে দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদ বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-

বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দু’টি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। দল আশা করছে, তারা এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com