1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের উফসি জাতের উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ কর্মসূচির আওতায় গত ১২ জুলাই দুপুর ১২ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

৩ শতাধিক কৃষকের মাঝে এদিনে বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী, অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু, মহিলা চেয়ারম্যান শামীমা আক্তার বিথী।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তেরখাদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানার সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, এস এম দ্বীন ইসলাম ( সাময়িক বরখাস্ত কৃত ) শেখ মোঃ মোহসিন ও বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াঙ্কার কুন্ডু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

অনুষ্ঠানে এছাড়া ও বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার জানান, এবারে আমন আবাদ লক্ষ্যমাত্রা ৯৫৫ হেক্টর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com