1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় স্কুল ছাত্র হত্যা- বিচারের দাবীতে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী ​ মাদারীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক কাউন্সিলর কারাগারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

কালিয়ায় স্কুল ছাত্র হত্যা- বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় স্কুল ছাত্র আল- মামুন হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন, শিক্ষার্থীরাসহ সর্ব স্তরের জনগন।

সোমবার সকাল ১১ টায় নড়াগাতী থানার যোগানীয়া বাসষ্টান্ডে এ মানববন্ধন করেন।

বক্তব্যে মোঃ তনু শেখ বলেন, এতদিন অতিবাহিত হলেও কোন আসামী কোন আসামি আটক হয়নি। এটা দুঃখজনক, হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

যোগানীয়া ডুমুরীয়া নলামারা হাই স্কুলের শিক্ষক খাইরুল আলম ভুইয়া প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মামুনের মামা আমানত ইসলাম পারভেজ বলেন, চলতি মাসের ৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় আল- মামুনের মৃত্যু হয়েছে। ১১ তারিখে মামলা হয়। আজ ২৫ তারিখ, অথচ পুলিশ কোন আসামী আটক করতে পারেনি। দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় আনার জন্যই আজকের মানববন্ধন বলে তিনি জানান।

নিহতের বাবা হাবিবুর রহমান ও বোন মুসলিমা ও জাকিয়া সুলতানা বলেন, আল মামুন যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কিশোর গ্যাং এর বর্বরতায় আর কোন মা বাবার বুক যেন খালি না হয়।

জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে গত ২২ জুলাই দুপুরে যোগানিয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিমুল সেলুনে থাকা চুল কাটা কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১১ আগষ্ট নিহতের বাবা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে জড়িত ১৩ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত কোন আসামী আটক না হওয়ায় আজকের এই মানববন্ধন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com