1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের শেষ বিদায় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

কালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের শেষ বিদায়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ তারিখ) মহামান্য রাষ্ট্রপতির পক্ষে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের প্রতি গার্ড অব অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অন্তিম সালাম জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com