1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কালিয়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে কালিয়া উপজেলা সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,“কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।”তিনি সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তিতেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।” আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কালিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com