1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশের হস্তান্তর   করা হয়।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সারাদেশে মোতায়েন রয়েছে।

তারই ধারাবাহিকতায় ১২ অক্টোবর শনিবার ভোর আনুমানিক ৩টায় উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। অভিযান পরিচালনাকালে তাদের নিকট হতে গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এলাকার তরুণ যুবক-যুবতী হচ্ছে তাদের ব্যবসার প্রধান শিকার। নিজ বাড়ি হতে বহুদিন যাবৎ তারা এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এছাড়াও একই এলাকা হতে গাঁজা সেবনরত ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর এলাকার মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় পরবর্তীতে সকলকেই উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ ও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com