1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

উজিরপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপ প্রতিনিধিঃ-

উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পরিষদ চত্বরে এ গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন জেলের হাতে গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার,পৌর সভাপতি মোঃ আল-আমিন সরদার, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন।

এ সময় বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার এ ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গরু পালন জেলেদের জন্য একটি টেকসই ও লাভজনক বিকল্প কর্মসংস্থান হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী জেলেরা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com