1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জেলেদের মাঝে চাল বিতরন শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৬:৫৩|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

উজিরপুরে জেলেদের মাঝে চাল বিতরন শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের বাস্তবায়নে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ১০০ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১০ অক্টোবর সাতলা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় সাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান টুটুল বিশ্বাস, ইউপি সদস্য ফারুক হোসেন ইউপি সদস্য বাবুল চৌধুরী, ট্যাগ অফিসারের মনোনীত প্রার্থী এবং মৎস্য অধিদপ্তরের মাঠ সহায়ক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এই সময়ের মধ্যে কোনো জেলে নদীতে মাছ ধরে মা ইলিশের প্রজনন ধ্বংস না করে তাই পুরো উপজেলার ১৮৮৬ জন কার্ডধারী জেলেকে খাদ্যশস্য (চাল) দেওয়া চলমান রয়েছে। সরকার ঘোষিত এই ২২ দিনে ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com