1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জাতীয় কন্যা দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

উজিরপুরে জাতীয় কন্যা দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন।

উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাম্মৎ সাহনাজ বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সমীর চন্দ্র হালদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান মাসুম ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সহ কন্যা শিশুদের মা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোরী বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এক সময় নারীরা ছিল অবহেলিত, বর্তমানে নারীরা তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে শুরু করেছে। বর্তমানে নারীরা পুরুষের সমান সমান।তারা পুরুষের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই। প্রত্যেকটা পিতা মাতার কন্যা ও ছেলে শিশুকে সমান চোখে দেখা দরকার। এক সময় কন্যারাই পিতা মাতার দায়িত্ব নিয়ে থাকেন। তাই প্রত্যেক মা- বাবাকে কন্যা ও ছেলে শিশুকে সমান সুযোগসহ  গুরুত্ব দিতে হবে।সবার শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com