1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, কালিয়ায় জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীগঞ্জে আগামীকাল যথাসময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা,, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার আর নেই মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত চতুর্থ ধাপের এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ইকবাল কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয় পান বলে জানান নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৩৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৮ হাজার ৫৫৯ ভোট।

চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী সুখেন্দ্র শেখর বৈদ্য ১০ হাজার ৯৭২ ও আবুল কালাম আজাদ বাদল পেয়েছেন ১০ হাজার ১০৩ ভোট।

এ উপজেলায় মোট ৩৭.৯৩ ভাগ ভোট পড়ে। ২ লাখ ২২ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৮৪ হাজার ২২০ জন। এর মধ্যে অবৈধ ভোটাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২৩১ জন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তালা প্রতীক নিয়ে মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা । তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ২৯৪ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব কুমার বাইন রন্টু পান ৩০ হাজার ৫৪৬ ও এবিএম মিজানুর রহমান সবুজ ১৬ হাজার ২০১টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী মোসা. মোর্শেদা পারভীন ফুটবল প্রতীক নিয়ে পান ৪৫ হাজার ৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী সীমা রানী শীল পেয়েছেন ৩৫ হাজার ৫৪৬ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com