1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ইউনিয়ন পরিষদ যেন চেয়ারম্যানের বাসা বাড়ি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ইউনিয়ন পরিষদ যেন চেয়ারম্যানের বাসা বাড়ি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- ইউনিয়ন পরিষদের একাধিক কক্ষ নিজের বাসা বাড়ির মত করে ব্যাবহার করছেন, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। পরিবারের সাত সদস্য নিয়ে পরিষদের দ্বিতীয় তলায় বসবাস তার।

জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম সুমন। কিছুদিন পর থেকেই ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার কক্ষগুলো নিজের দখলে নিয়ে বসবাস করতে শুরু করেন। তার সঙ্গে সেখানে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সাতজন সদস্য রয়েছে। কোনো চেয়ারম্যান এভাবে পরিষদে বসবাস করেন এমনটা আগে দেখেননি এলাকাবাসী। ক্ষমতার জোরেই এমনটা করছেন বলে অভিযোগ তাদের।

ওমর শরীফ নামের স্থানীয় এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ‘নির্বাচন হওয়ার পর থেকেই দেখছি পরিবার নিয়ে এখানে থাকছেন।ঠিক না বেঠিক জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরও কয়েকজন বলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই আমরা দেখছি তিনি পরিবারসহ এখানে থাকেন। দুইতলা ভবন পুরো তার দখলে। এর আগে কোথাও দেখিনি চেয়ারম্যান পরিবার নিয়ে ইউনিয়ন পরিষদে থাকে।

এদিকে পরিষদে বসবাস করার বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের স্ত্রী জানান,দুই বছর ধরে তারা পরিষদে বসবাস করছেন। জনগণের সেবার কথা চিন্তা করেই এখানে বসবাস করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন জানান, রাত্রিযাপনের জন্য সরকারিভাবে পরিষদে তার জন্য দুটি রুম বরাদ্দ আছে। সেখানে কোয়ার্টার হিসেবে তিনি থাকছেন। আর একটা রুম বিট অফিসারদের। অন্যটি সার্ভার রুম। সেটি তালা দেওয়া থাকে। আর বিট অফিসারদের রুমে মাঝেমধ্যে যখন লোকজন আসে তখন বসেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, এভাবে অফিসে থাকার কোনো নিয়ম নেই। বিষয়টি আমাদের জানা ছিল না।জানার পর চেয়ারম্যানকে দ্রুত পরিষদ ছেড়ে দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com