1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবকদলের নেতার টাকা আদায়। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন। গৌরনদীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ১০১ পিস ইয়াবা উদ্ধার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিয়ারকে শোকজ, ক্ষোভে সরব নেতাকর্মীরা নড়াগাতীর মূলশ্রীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল গৌরনদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবকদলের নেতার টাকা আদায়।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মো: মনিরুজ্জামান স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার কারনে পুলিশের নাম করে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের দুবাই প্রবাসী আ.ছালাম দেওয়ানের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল কালাম দেওয়ানের ছেলে সৌরভ দেওয়ানের। এঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিস-মিমাংসা হয়েছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী সুমন নামে এক ছেলে সাথে ভিডিও কলে কথা বলেন। যার কারনে পূর্বের পরকীয়া প্রেমিক সৌরভ দেওয়ান প্রবাসীর স্ত্রী’র কাছ থেকে জোরপূর্বক তার মোবাইল ফোন ৬ মার্চ রাতে ছিনিয়ে নিয়ে যায়। ওই মোবাইল ফোন থেকে প্রবাসীর স্ত্রী’র কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন প্রেমিক সৌরভ দেওয়ান। এঘটনা আগৈলঝাড়া থানার ওসি মো.মাসুদ খান জানার পর এসআই মনিরুজ্জামান, তুলসী সেন, সৌমেন বিশ্বাসকে বুধবার সন্ধ্যায় ঘটনা স্থালে পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সাথে কথা বলে থানায় চলে আসে। পরে পুলিশকে ম্যানেজের কথা বলে ওই প্রবাসীর পরিবারের কাছ থেকে বুধবার রাতে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা ও লুৎফর তালুকদার ৫ হাজার টাকাসহ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।

এব্যাপারে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান সাংবাদিকদের বলেন, ওই গৃহবধুর পরিবারের কাছ থেকে কোন টাকা নেইনি। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া পুলিশ’র এসআই মনিরুজ্জামান বলেন, কোন টাকা আমরা পাইনি বা নেইনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com