1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৩০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

আগৈলঝাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃআশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিন উপলক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে দোয়া-মিলাদ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, সোমবার উপজেলার গৈলা দাখিল মাদ্রাসায় হল রুমে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো:রফিকুল ইসলাম নেছারী সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রশিদ মোল্লা শিক্ষক আবুল হোসেন আরো অন্যান্য শিক্ষকগণ। একই সময় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয় এসময় মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইমরান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. আলামিন হোসেন। এছাড়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক,ও মাদ্রাসাসহ ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মিলাদের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com