1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় আওয়ামী লীগ’এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:১৬|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ’এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অ-সাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে দেশের সর্ববৃহত তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন,
স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী প্রাচীন রাজনৈতিক দল, সাফল্য, সংগ্রাম আর গৌরবের দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধ নিবেদন,

দেশ মাতৃকার টানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে ৭৫ম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীরা বাদ্য বাজনা সহকারে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

বর্নাঢ্য শোভাযাত্র শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।তিনি বলেন- জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার কথা ব্যক্ত করেন। পরে দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের মধ্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে একসাথে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ,সাধারন সম্পাদক মো. সহিদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগের সভাপতি এ্যাডঃ কাশেম, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,সাধারন সম্পাদক জাকির পাইক।

ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওযামী লীগের সভানেত্রী মলিনা রানী রায়, নবনির্বাচিত হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি,

সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com