1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর,ঢাকা বরিশাল মহাসড়কে একসঙ্গে নিভে গেল তিনটি স্বপ্ন গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে অবশেষে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন সহধর্মিণী। ভালোবাসা ও আত্মত্যাগের এই ঘটনায় আবেগাপ্লুত স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

তিনি হলেন বাবু সুদাম চন্দ্র পাল—টরকী বন্দর রাধাগোবিন্দ মন্দির পূজা উদযাপন কমিটি-২০২৬-এর সহ-সভাপতি, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন সুদাম চন্দ্র পাল। চিকিৎসার একপর্যায়ে তাঁর একটি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। স্বামীর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাঁর সহধর্মিণী মন্দিরা রানী পাল। তিনি স্বামীকে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার উদ্দেশ্যে আজ রবিবার সকাল ৮টায় ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন সুদাম চন্দ্র পাল ও তাঁর সহধর্মিণী মন্দিরা রানী পাল।

স্বামী-স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আবেগের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রিয় সুদাম স্যার ও মন্দিরা বৌদির সুস্থতার জন্য সবাই প্রার্থনা ও আশীর্বাদ কামনা করছেন।

স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—চিকিৎসা শেষে সুদাম চন্দ্র পাল ও মন্দিরা রানী পাল দুজনেই সুস্থ হয়ে আবারও আপনজন ও সহকর্মীদের মাঝে ফিরে আসবেন। তাঁদের এই কঠিন সময়ে সবার দোয়া, প্রার্থনা ও আশীর্বাদই এখন পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com