1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ, নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে দৃঢ় পদচারণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ, নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে দৃঢ় পদচারণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া নড়াইলঃ-

নড়াইল-১ (৯৩) আসনের সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে এক গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া সব জটিলতার অবসান ঘটেছে এবং নড়াইল-১ আসনে জনগণের পছন্দের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাঁর পথ সুস্পষ্ট হলো।

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নড়াইল-১ আসনের মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশন আইনগতভাবে সকল দিক বিবেচনা করে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল শুনানিতে প্রার্থীর পক্ষে উপস্থাপিত বক্তব্য, দাখিলকৃত কাগজপত্র ও আইনগত বিষয়সমূহ গভীরভাবে পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে। কমিশনের মতে, মনোনয়নপত্রে উত্থাপিত সকল আপত্তির যথাযথ নিষ্পত্তি হয়েছে এবং তাঁর প্রার্থিতা বহাল রাখার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে নড়াইল-১ আসনের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সমর্থক ও শুভানুধ্যায়ীরা এই সিদ্ধান্তকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, সৎ, যোগ্য ও শৃঙ্খলাবোধসম্পন্ন নেতৃত্ব হিসেবে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন নড়াইলের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নড়াইল-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি সঞ্চার করেছে। একজন সাহসী, পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচন হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অর্থবহ। নড়াইল-১ আসনের ভোটারদের প্রত্যাশা—জনগণের শক্তিতেই এগিয়ে যাবেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, গড়ে তুলবেন ন্যায়, উন্নয়ন ও সুশাসনের নতুন দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com