1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সফুরা খাতুন বেলী আনারস মার্কায় ৫ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:০২|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

সফুরা খাতুন বেলী আনারস মার্কায় ৫ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।

আনুষ্ঠানিকভাবে সন্ধ্যায় নড়াইল উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমদ জানান, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সফুরা খাতুন বেলী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি (আনারস মার্কা) ভোট পেয়েছেন ৫ হাজার ২২ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দি সাবেক চেয়ারম্যান মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান মার্কা) পেয়েছেন ২৭৮০ ভোট, মো: শাফায়েত কবীর (মটর সাইকেল মার্কা) পেয়েছেন ১৭৫০ ভোট, মো: মুকুল শরীফ (ঘোড়া মার্কা) পেয়েছেন ১১৭৪ ভোট এবং শহিদুর রহমান ফরাজী (চশমা মার্কা) পেয়েছেন ৩৬৯ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েও মো: জিল্লুর রহমান (অটোরিক্সা মার্কা) ভোট পেয়েছেন ৭৫টি।

এ মাইজপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ৭৬৯ ভোট। এরমধ্যে এ উপনির্বাচনে ১১১৭০ ভোটার ভোট প্রয়োগ করেছেন। এরমধ্যে ১০১টি ভোট বাতিল করা হয়। শতকরা ভোটের হার ৫৭.০১%।
সকাল থেকেই প্রচন্ড গরমের মধ্যেও প্রবীণ ও নারী ভোটারা নির্বিগ্নে নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে পেরে খুবই খুশি তারা। ভোটারদের তেমন উল্লেখযোগ্য সারিবদ্ধ লাইন না দেখা গেলেও নির্বাচনে কোথায়ও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ভোটগ্রহণের আগ মূর্হুত থেকে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, পুলিশ, আনসার ভিডিপি সদস্যরা সহ প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি ছিলো

এ সময় টহলরত অবস্থায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলোট্রোনিক মিডিয়ার প্রতিনিধিদের তৎপরতা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com