1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে বিনামূল্যে গরীব চাষীদের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা

রামপালে বিনামূল্যে গরীব চাষীদের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

 

 

রামপাল(বাগেরহাট) প্রতিনিধি,

বাগেরহাটের রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছায় বিনামূল্যে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও অসহায় কৃষকদের আমন ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কৃষকদের ভালোবাসেন। কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। তিনি অতীতেও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করেছেন। এখনো তিনি এদেশের কৃষি ও কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৭৫% মানুষ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। আগামীতে তারেক রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবেন বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com