1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, মানববন্ধন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৪ মে) সকাল ১০ টায় জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও রামপাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রামপাল উপজেলা অডিটোরিয়াম ও রামপাল সরকারি কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, মানবেশ রায়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের চারটি দল অংশগ্রহণ করে। পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কৃপাসিন্ধু বিশ্বাস, প্রধান শিক্ষক শঙ্কর কুমার শিকদার, সহ-সুপার শেখ সোলায়মান সাব-ইন্সপেক্টর রিফাজ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com