1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী সুব্রত রায় – (পর্ব ১) আগৈলঝাড়ায় ৫শ ৩৩ বছরের পুরোনো মনসা মন্দিরে বাৎসরিক পুজা অনুষ্ঠিত বরিশালে সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত। জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ।

রামপালে ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশতলী ইউনিয়ন শাখার আয়োজনে গিলাতলা বাজারে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন (বাবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাত হোসেন, এস. এম. আব্দুল্লাহ, এনামুল কবীর প্রিন্স ও মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম (শোভন)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য মোফাজ্জল হোসাইন (বাদল) ও ইমরান হাওলাদার (তুহিন)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোল্লা বাকী বিল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলে বিশৃঙ্খলাকারীদের কোন স্থান নেই। সবাইকে শান্ত থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সামনের দিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। কোন দুষ্কৃতকারীকে দলে জায়গা দেয়া হবেনা। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com