1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালের ফয়লাহাটে জামায়াতের সিরাত মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:২৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালের ফয়লাহাটে জামায়াতের সিরাত মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রামপাল উপজেলা যুবসমাজের উদ্যোগে উপজেলার ফয়লা বাজার এন্ডবি মোড় চত্বরে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে শুরু হয় মাহফিলের কার্যক্রম।

রামপাল উপজেলা যুব সমাজের সভাপতি শেখ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাহাবুব মোল্লার সঞ্চালনায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র সুযোগ্য পুত্র ও খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি শামীম সাঈদী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নায়েবে আমীর এ্যাডভোকেট মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আব্দুল হাই, বাংলাদেশে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার যুব বিভাগের সভাপতি মন্জুরুল হক রাহাদ, রামপাল উপজেলা সেক্রেটারি মোঃ জিহাদুজ্জামান, জামায়াত নেতা ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ। সিরাত মাহফিল পেশ করেন মাওলানা মনিরুজ্জামান, মনোয়ার হুসাইন জাফরী, ক্বারী মিরাজ মাহমুদ।

সিরাত মাহফিলের প্রধান আকর্ষণ শামীম সাঈদী বলেন, আল-কুরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কে স্বৈরশাসকরা মিথ্যা চিকিৎসার নামে ষড়যন্ত্র করে মেরে ফেলছে। যারা কুরআনের পাখিকে মেরে ফেলছে তাদের বিচার এ বাংলার মাটিতে হবে। ছাত-জনতা এ হত্যার বিচার করবে। ছাত্র-জনতার দ্বারা অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হব। ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার তাওহিদী জনতা সিরাত মাহফিলে উপস্থিত হন। সন্ধা ৭.৩০টায় সিরাত মাহফিল শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com