1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাণীশংকৈল থানায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত   - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

রাণীশংকৈল থানায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত  

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এএসপি (সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সিনিয়র সহ-সভাপতি নুর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী,পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- জামাত নেতা এনামুল হক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, যুবদল নেতা মো. ঈশা, নন্দুয়ার ইউপি বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, লেহেম্বা ইউপি বিএনপি সভাপতি শামসুদ্দোহা সামু ও সম্পাদক মো. মুসালিন, বাচোর ইউপি বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম ও সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, বাচোর ইউপি যুবদল সভাপতি আনসারুল ইসলাম, হাজ্বি সংগঠনের নেতা রবিউল ইসলাম, হোসেনগাঁও ইউপি বিএনপি সভাপতি মমতাজ আলী (মাস্টার), ধর্মগড় ইউপি বিএনপি সভাপতি আব্দুল হালিম, কাশিপুর বিএনপি সভাপতি হামিদুর রহমান,নন্দুয়ার ইউনিয়ন জামাতের আমির সিরাজুল ইসলাম,রাতোর জামাত সেকেটারি আব্দুর সবুর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই বৃদ্ধির কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় চুনোপুটিদের না ধরে অপরাধী রাঘব বোয়ালদের কে ধরার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম তার বক্তব্যে সাংবাদিকদের হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতারের জন্যে দাবি জানান। ওসি তার বক্তব্যে পুলিশের তৎপরতা আরো বৃদ্ধির কথা উল্লেখ করেন। এই সাথে তিনি সাংবাদিকদেরকে হুমকি দাতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এএসপি তার বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেন।এইসাথে তিনি এরপর ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে করার ইচ্ছা ব্যক্ত করেন। সঞ্চালনা করেন এএসআই রহমতুল্লাহ রনি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com