1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানার মাদক ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:১৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার

যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানার মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,”ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ শুক্রবার (১১-১০-২০২৪) মধ্যরাতে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান (এস) বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল বতুল বাজার, উত্তর বেদকাশী, কয়রা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান (৩৮) এর বসত বাড়ীতে অভিযান ও তল্লাশি চালিয়ে আনুমানিক গাজা- ৩০০ গ্রাম, হরিণের মাংস- ২.৫ কেজি, নগদ অর্থ ৪৩,৪৮৭ টাকা, মোবাইল -০৩ টি,সিম কার্ড -০৪ টি ও মেমোরি কার্ড- ০৫টিসহ মিজানকে আটক করে।
উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়।

উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ০৮ টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com