1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

শ্রাবন খান সজীব,নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ-মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মো: এমারাত হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার আহমেদ চিশতীর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এ্যাড এ এস এম মোক্তার কবির খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইউনুছ আলী রবি, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রোকন উদ্দিন মিয়া, সহকারী এ্যার্টনি জেনারেল এ্যাড. রেজাউল করিম রেজা ও এ্যাড. জুয়েল মুন্সি সুমন সহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আইনজীবী ফোরামের সাংগঠনিক কাঠামো, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনজীবীদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় কমিটির নেতারা মাদারীপুর বার ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং ফোরামকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।

এসময় আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাড. শরীফ মো: সাইফুল কবীর বলেন, গোপালগঞ্জের পরে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্মভমি হচ্ছে মাদারীপুর। মাদারীপুরের মতো জায়গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিগত দিনে এমন কোন কর্মসূচি নাই যেটা পালিত হয় নাই।

আমরা আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি পালন করেছি। তিনি আরও বলেন বিএনপি কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে আমরা সক্রিয় উপস্থিত থেকে সহযোগিতা করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com