1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,স্টাফ রিপোর্টারঃ- মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি)র কার্যালয়ে মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।

পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য একই। সাংবাদিকদের কাজ অনিয়ম তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা। সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি নতুন এসেছি, অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন।

তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, মতলব উত্তরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্বোচ্চ সেবা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহাবুব আলম লাভলু, মতলব উত্তর সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি বিমল দেবনাথ, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, প্রেসক্লাবের যুগ্ম সাধাণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, সদস্য সুমন আহমেদ, রেদওয়ান খান রাজন, তাজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বী’সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com