1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে এম ইসফাক আহসান সিআইপি’র উদ্যোগে বিশাল উন্নয়ন মোটর শোভাযাত্রা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:০৪|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর প্রত্যন্ত গ্রামে শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতালি প্রবাসী ও বিদ্যুৎ কর্মকর্তাসহ একেই বংশের ১৩ টি বসত ঘড়ে অগ্নিসংযোগ লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মতলব উত্তরে এম ইসফাক আহসান সিআইপি’র উদ্যোগে বিশাল উন্নয়ন মোটর শোভাযাত্রা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি’র উদ্যোগে বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার লতরদি গ্রাম থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো বেড়িবাঁধ প্রদক্ষিণ করে। পরে পুনরায় এম ইসফাক আহসানের নিজ বাড়িতে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এম ইসফাক আহসান। তিনি বলেন, আজকে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, তাতে মনে তারা চায় এই আসনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আজকের উন্নয়ন শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণই বলে দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ কতটা দুর্বল। তারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।

ইসফাক আহসান আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একমাত্র আওয়ামী লীগই পারফেক্ট দল। তাই জনগণও চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তা আগে কোন সরকার করতে পারে নি। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার’সহ শত শত নেতাকর্মী।

উন্নয়ন ও মোটর শোভাযাত্রায় পাঁচ শতাধিক মোটর সাইকেল যোগে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পিকআপ ভ্যান সাজসজ্জাকরণ করে সরকারের উন্নয়ন প্রচারণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com