1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে-মিজানুর রহমান (এসি মিজান) - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৬:৪৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে-মিজানুর রহমান (এসি মিজান)

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজান বলেছেন, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই।

আওয়ামী লীগ দেশে অস্থিরতা চায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ব নিরাপদ। দেশের আপামর জনগণের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ নভেম্বর) মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি এ কথা বলেন।এসি মিজান বলেছেন, এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কোনো বিকল্প নেই। কেননা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর অনেককে দেখেছি ক্ষমতায় এসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

তিনি বলেন, অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

এসি মিজান বলেন, বর্তমান সরকার সব ধরনের সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌছে দিত সক্ষম হয়েছে। দেশে দারিদ্রতার হার এখন একেবারে নগণ্য। বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে। এই উন্নয়নের ধারা ব্যাহত করতে জামাত বিএনপি উঠে পড়ে লেগেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্র আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আর এই সব বাধাবিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com