1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে,ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উজিরপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু করে উজিরপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উজিরপুর টেম্পুষ্ট্যান্ডে গিয়ে ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য এইচ,এম,হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, সুমন পান্ডে, উপজেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক নেতা সম্রাট মজুমদার, মহসিন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন আমেরিকার মদদপুষ্ট ইসরাইল, নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যাকান্ড চালাচ্ছে। অবিলম্বে মানবতা বিরোধী হত্যাকান্ড ও যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com