1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-

ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার দুপুর একটায় গৌরনদীর বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সিসিডিবি  মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাপ্টিস্ট গৌরনদী ধর্মপল্লীর পুরোহিত রেভা  মাইকেল জেমস রায়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের পাল পুরোহিত সুখোরিও বৈরাগী, গৌরনদী  প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী  সিসিডিবির প্রকল্প কর্মকর্তা সুদীপন খিশা, ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন গোমেজ।

বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন মানুষের জীবনকে সুশৃঙ্খল, সুন্দর ও কল্যাণমুখী করে তোলে। ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে, অন্যায় থেকে বিরত থাকতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করতে শিক্ষা দেয়। অন্যদিকে, নীতি-নৈতিকতা হলো মানুষের বিবেক, মূল্যবোধ ও সৎ আচরণের ভিত্তি। সত্য কথা বলা, অন্যের অধিকার রক্ষা করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো নীতি-নৈতিকতার গুরুত্বপূর্ণ দিক। আপনার মানুষেল কল্যানে নিবেদিত। সেহেতু সমাজ পরিবর্তনে আপনাদের ভূমিকা রাখতে হবে।

ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতা একে অপরের পরিপূরক। ধর্মীয় শিক্ষা তখনই সার্থক হয়, যখন তা আমাদের আচরণে প্রতিফলিত হয়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করলেই হবে না, আমাদের দৈনন্দিন জীবনেও সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার চর্চা করতে হবে। বর্তমান সমাজে দুর্নীতি, হিংসা, অসহিষ্ণুতা ও অনৈতিকতা দূর করতে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এ মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com