1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

কলাপাড়া প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সোহাগ সিকদার পটুয়াখালীর কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মো. ফোরকান সিকদারের ছেলে।

এজাহারে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে মোছা. তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, মারধরের ঘটনায় আহত অবস্থায় তানিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তাঁর সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য সন্তানটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

পলাতক থাকার পর গ্রেপ্তার

ঘটনার পর দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com