1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৌকায় ভোট দিলে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দিবে: হাবিবুন নাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

নৌকায় ভোট দিলে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দিবে: হাবিবুন নাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর বাকী মাত্র পাঁচ দিন। সারাদেশে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দারে দারে। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিভিন্ন দলের ছয়জন ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের কথা বলতে গেলে বলে শেষ করা সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আজ ক্ষুদ্র বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

বিএনপি জামায়াত জোট সরকার এদেশের মানুষকে শুধু নির্যাতন ও নিষ্পেষণ করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশের হাল ধরার পর শুরু হয় দেশের উন্নয়ন কাজ। বাগেরহাট-৩ আসনে চলত সন্ত্রাসের রাজত্ব। সেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের জন্য আমাদের নারীরা রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা সাধারণ মানুষের সম্পদ লুট করে নিয়ে যেত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই সন্ত্রাসীদের এলাকা থেকে বিতাড়িত করেছে। তাদের সময়ে কোন উন্নয়ন তারা করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের অঞ্চলের প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের নারীদের জন্য শেখ হাসিনা মোংলায় ইপিজেড নির্মান করে দিয়েছে। বর্তমানে সেখানে আট হাজারেরও বেশি নারী পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করছে। শেখ হাসিনা দেশের জন্য পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে, যা এদেশের মানুষের জন্য ছিল স্বপ্ন। শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত করেছে। নারীদের সব জায়গায় সমান অধিকার দিয়েছে। দেশের নারীরা এখন কোন জায়গায় পিছিয়ে নেই। শেখ হাসিনা নারীদের মাতৃত্বের অধিকার দিয়েছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। এদেশের জনগণ আর ঐ পাকিস্তানি পরাজিত শক্তির হাতে এ দেশে তুলে দিবে না। প্রধান অতিথি সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আপনারা নৌকায় ভোট দিন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিবে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা লায়ন ইকবাল লতিফ সোহেল, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী রাশেদুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, যুবলীগ নেতা মল্লিক মাহফুজুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা আশিক শেখ, শেখ আল আমিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ নিজাম উদ্দিন, অধ্যক্ষ খালিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, মো. আব্দুল্লাহ ফকির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ আব্দুস সবুর।

জনসভা শুরু হওয়ার আগে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে দুই হাজারেরও বেশি মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com