1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-২ আসন সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

নড়াইল-২ আসন সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী জেলা প্রতিনিধি, নড়াইলঃ-

নড়াইল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় নড়াইলের আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ঘোষিত ফলাফলে নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাড়িপাল্লা প্রতিক নিয়ে ১৪৮ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২হাজার ৭৮১ জন।

বিগত দিনের ফলাফল অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের এসকে আবু বাকের ১২৫৪৫৮ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯৬৫৭ ভোট। এছাড়া খেলাফত মজলিসের ইমরানুজ্জামান ১১২৫৩ ভোট, ইসলামী আন্দলনের এস এম নাসির উদ্দিন ২৪০৮ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দিলীপ কুমার অধিকারী ৫৭৫ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে অংশ নিয়ে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ২৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।

তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মাশরাফি বিন মুর্তজা ২৭১২১০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৭৮৮৩ ভোট পেয়ে হেরে যান, এছাড়া ইসলামী আন্দলনের এস এম নাসিরউদ্দিন ২৩১৫ ভোট এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছিলেন ২১১ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com