1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মশিউল হক মিটুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাদরাসা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

শ্বাসকষ্টজনিত কারণে সাংবাদিক মিটু গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মশিউল হক মিটুর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন পেশার মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন। পেশাগত জীবনে সাংবাদিক মশিউল হক মিটু সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com