1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ২ প্লাটুন সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী শহরের রানীবাজার, অলকার মোড় ও অ্যারোহেড পূজামণ্ডপের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিজিবির নিরাপত্তা পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে। এর আওতায় রাজশাহী জেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ৬টি পূজামণ্ডপসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা জোরদারে ব্যাটালিয়নের অধীন ১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। পাশাপাশি প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। টহল কার্যক্রমের সার্বিক তদারকিতে কমান্ডাররা ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।

বিজিবি জানায়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে যৌথ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

এ সময় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, উৎসব চলাকালে কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ বা বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com