1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৬|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫১২ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে দুই নেতাকে সাময়িক বহিস্কার করেছে আওয়ামী লীগ।২৭ আগষ্ট রবিবার দুপুরে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

নেতৃবৃন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কৃতরা হলেন- উপজেলার গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদার এবং রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাস।উল্লেখিত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলীয় পদ ও দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকান্ড থেকে সাময়িত বহিস্কার করা হয়েছে।

প্রসংগত, গত ২৩ আগষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র অনুমোদন করা গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ২৪ নম্বর সদস্য হিসেবে মনির তালুকদারের নাম এবং রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাস এর নাম স্থান পায়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত বলেন- দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com