1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশ চলনবিল থেকে মহিলার লাশ উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তাড়াশ চলনবিল থেকে মহিলার লাশ উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জের তাড়াশের চলনবিল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ৫টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজারের পুর্ব পাশে চলনবিল নামক স্থান থেকে এ মহিলার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলনবিল থেকে বেলা ৫টার দিকে এক মহিলার লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে তাড়াশ থানায় খবর দিলে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর ও তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

এ ব্যাপারে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য সিরাজগঞ্জ পিবিআই কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com