1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ সমাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম

জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ সমাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ জানুয়ারী ~২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা , অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন , সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া উক্ত মেলার আজ ২৪ জানুয়ারী ছিল সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।

তিনি বিজ্ঞান অলিম্পিয়াড , কুইজ এবং বিজ্ঞান ভিত্তিক স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানের সকল ইভেন্টেই ছিল প্রতিযোগিতা মূলক।

এই সকল আকর্ষণীয় প্রতিযোগিতার মধ্যে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতা মূলক।

এ প্রতিযোগিতায় হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে।

অনুষ্ঠানের শেষ পর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ , জ্ঞানগর্ব এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন , উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস , উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com