1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার

জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মো. চেরাগ আলী নামের এক অসহায় বৃদ্ধ মানবেতর জীবনযাপন করছেন। তাঁর কোনো ছেলে নেই। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটির একমাত্র বসতঘরটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও করুণ অবস্থায় রয়েছে।

ঘরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় সেখানে বসবাস করা তাঁর জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের শেষ সময়ে একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘরের প্রত্যাশায় দিন কাটছে অসহায় চেরাগ আলীর।

স্থানীয়দের দাবি, সামর্থ্য না থাকায় নিজের বসতঘরটি সংস্কার করতে পারছেন না তিনি। ফলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর পাশে দাঁড়ানো জরুরি।

এ অবস্থায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ—কান্ডপাশা গ্রামের অসহায় চেরাগ আলীর দুর্দশার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হোক। একটি নিরাপদ বসতঘর পেলে জীবনের শেষ সময়ে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা ফিরে পেতে পারেন এই অসহায় মানুষটি।

মানবিক সহায়তার মাধ্যমে চেরাগ আলীর মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com