1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:০২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ খ্রী. এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডি’র সভাপতি মোঃ ইব্রাহীম।

স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাসুদ করীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শাখার সহকারী অধ্যাপক মোঃ আলিমুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক মাওলানা এস.এম গিয়াস উদ্দিন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রদীপ্তা চক্রবর্তী, কাজী তাসনিম জারিন, সাহারা মরিয়ম, ইশিকা পাল, হুমায়রা, ইন্দ্রা জয়ধর প্রমূখ।

শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলেজ শাখার ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com