1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

‎‎বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী মৎস্যজীবীদের হাতে এসব বকনা বাছুর তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে বকনা বাছুর তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

এসময় তিনি বলেন, “মৎস্যজীবীরা যেন শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সে লক্ষ্যেই সরকার বিকল্প আয়ের সুযোগ তৈরি করছে। বকনা বাছুর পালনের মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন,পরিবারে বাড়বে আয়,পুষ্টি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এই উদ্যোগ মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

”‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল এবং গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ ধরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ তৈরি করতেই সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বকনা বাছুর পালনের মাধ্যমে পরিবারভিত্তিক আয় বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে। ‎উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গৌরনদী, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ মৎস্যজীবী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com