1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচারদাবীতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:১৩|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু হত্যার বিচারদাবীতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদীতে মাঝরাতে এক দিনমুজুর ভ্যানচালক মঞ্জুকে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রজনতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে কাসেমাবাদ বাসস্ট্যান্ড থেকে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দক্ষিণাঞ্চলগামী ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

নিহত ভ্যানচালকের নাম মো. মঞ্জু বেপারী (৫০)। তিনি গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে মঞ্জুকে কুপিয়ে হত্যা করে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী।

বিক্ষোভকারীরা জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডের পরও যদি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এ বিষয়ে গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com