1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৭:৫৮|
সংবাদ শিরোনামঃ
দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে পাঁচ ভাইয়ের ভোট প্রদান, গৌরনদীতে আবেগঘন মুহূর্ত রাজশাহীর দুর্গাপুরে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন বরিশাল-১ আসনের পাঁচ প্রার্থী রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত, নিরাপত্তার চাঁদরে আবৃত বরিশাল-১ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত রাজশাহী শান্তিপূর্ণ ভোটে রাজশাহী প্রস্তুত, মাঠে যৌথবাহিনীর কড়া নজরদারি রাজশাহীতে ২৭টি বোমা উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও জাতীয় গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎‎মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় গৌরনদী উপজেলার অফিসার্স ক্লাবের সামনে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা নির্বাচন অফিসার সুজন, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এবং গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন।

‎এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, “নারীরা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার বিষয় নয়, এটি নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

”‎সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “জাতীয় মহিলা সংস্থা নারী ভোটারদের ক্ষমতায়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উঠান বৈঠক নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”‎উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ভোট প্রদান পদ্ধতি, নির্বাচন সংক্রান্ত আইন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করতে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট প্রদানই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com