1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গ্যারেজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

গৌরনদীতে গ্যারেজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার বার্থী বাসস্ট্যান্ডের একটি গ্যারেজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সাতই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরনদী উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারেজ পরিচালনা করে আসছিলেন জালাল।গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়, এবং গ্যারেজের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে এমন অবস্থায় স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

স্থানীয়রা জানান, নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর পুত্র। তবে সম্প্রতি তিনি নেশায় আসক্ত ছিলেন এবং গ্যারেজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে।

গৌরনদী মডেল থানার কর্মরত অফিসার ইনচার্জ তারেক হাসান রাছেল বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, একটি তালাবদ্ধ গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করি। এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com