1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় মহামেলা ও মহোৎসব অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

খুলনার দিঘলিয়ায় মহামেলা ও মহোৎসব অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- গত (১৫ই এপ্রিল) ২০২৪ ইং সোমবার সন্ধ্যা থেকে ১৬ ই এপ্রিল মঙ্গলবার সারা রাত ব্যপী শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা যোগাচার্য্য মহাপ্রেমসিন্ধু ভাগবত শিরোমনি,বেদশাস্ত্রী, পরমপুরুষ শ্রীমৎ স্বামী গোবিন্দ গোস্বামীর ১২০ তম বাৎসরিক ও শ্রী শ্রী বাসন্তী পূজার অষ্ঠমী তিথীতে অন্নপূর্ণা পূজা উপলক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট সোনাকুড় শ্রী শ্রী রাঁধাগোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে মহোৎসব ও মহামেলা অনুষ্ঠিত হয়।

১৫ ই এপ্রিল সোমবার সন্ধ্যা ৬ টায় অধিবাস কীর্তন,ধর্মীয় আলোচনা ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।

১৬ ই এপ্রিল মঙ্গলবার সকাল ৬টায় মাঙ্গলিক অনুষ্ঠান পূজা,কীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়।বেলা ১২ টা থেকে রাত ব্যপী মহাপ্রসাধ বিতরণ করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে মহোৎসব ও মহামেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা,খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরন বিশ্বাস,খুলনা মহানগর যুবলীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ,রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,দিঘলিয়া উপজেলা পরিষদেরচেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ( মারুফ) দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা,খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা,বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রতন মিত্র,দিঘলিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমিত্র দত্ত,দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস,বাগমারা হরিমন্দিরের সভাপতি সমরেন্দ্র নাথ সাহা,কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলি বেগম,মতুয়াচার্য্য নিরাপদ গোস্বামী,কালিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ রূপসা উপজেলার বিশিষ্ট সাংবাদিক চিত্তরঞ্জন সেন সহ আরো অনেকে ।

গাজীরহাট ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ্ ও চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডুর সার্বিক সহযোগিতায় আশ্রয় মাতা গীতা দেবী ও আশ্রমের ভক্ত বৃন্দদের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল রায়,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণ পদ দাস ।

গাজীরহাট সোনাকুড় শ্রী শ্রী গোবিন্দ সেবাশ্রমে হাজার হাজার ভক্তবৃন্দ ও শতাধিকের ও বেশী মতুয়া দলের আগমন ঘটে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com